ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেন লাইনচ্যুতে বন্ধ হওয়া ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ঢাকা থেকে উদ্ধারকারী একটি দল এসে উদ্ধার কাজ শেষ করলে বিকাল আড়াইটার দিকে ট্রেন চলাচল শুরু হয়। বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সোয়া ১১টায় ট্রেনটি লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেনটি সেখানে আটকে ঢাকার সাথে উত্তরবঙ্গের সকল রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।


তিনি জানান, এ সময় জয়দেবপুর জংশনে ঢাকাগামী চাঁপাই এক্সপ্রেস, ধীরাশ্রম স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনসহ আশপাশের কয়েকটি স্টেশনে বিভিন্ন ট্রেন যাত্রাবিরতি করে। পরে ঢাকা থেকে উদ্ধারকারী দল গিয়ে ট্রেনটি উদ্ধার করে। পরে দুপুর আড়াইটার দিকে ওই পথে ট্রেন চলাচল শুরু হয়।


এ দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।


জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির এসআই মহাম্মদ শহীদুল্লাহ জানান, দুপুর দেড়টার দিকে উদ্ধারকারী একটি টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করলে দুপুর আড়াইটার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑